গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন।

গোপালগঞ্জে ট্রাঙ্কে মিলেছিল শিশু মুহিনের মরদেহ, হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন দিয়েছে গোপালগঞ্জ অদালত।

গোপালগঞ্জে ১২ বছর বয়সী শিশু মো. তালহা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাওন মোল্লা। আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশু মুহিনের পরিবার। তবে আসামিপক্ষ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি শিশু মুহিন নিখোঁজ হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘর থেকে একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. মানজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনার তদন্ত করে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন।

শিশু মুহিনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। রায় ঘোষণার পর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ অসন্তোষ জানিয়েছে।