
নিখোঁজ সংবাদ ## নিখোঁজ সংবাদ
গোপালগঞ্জে ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবারে
এ জেড আমিনুজ্জামান রিপন :
গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে হাবিবুল্লাহ (১৬) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে পুখুরিয়া এলাকার শহিদুল গাজীর ইটের ভাটা থেকে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ হাবিবুল্লাহর পিতার নাম সালাম গাজী (৫৫) এবং মাতার নাম রেশমা খাতুন। তার স্থায়ী ঠিকানা সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নাকনা গ্রাম। বর্তমানে সে পরিবারের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া এলাকায় বসবাস করত।
নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনা :
- নাম: হাবিবুল্লাহ
- বয়স: ১৬ বছর
- উচ্চতা: আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন: আনুমানিক ৪৫ কেজি
- গায়ের রং: উজ্জ্বল শ্যামলা
- চুল: লম্বা ও কালো
- চোখ: কালো
- মুখমণ্ডল: লম্বাটে
- নাক: লম্বা
- পরনের পোশাক: কালো রং এর হাফ হাতা গেঞ্জি ও পায়ে নার্গা স্যান্ডেল ।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
নিখোঁজ কিশোরের বাবা সালাম গাজী জানান, ছেলেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: সালাম গাজী (পিতা)
মোবাইল নম্বর: ০১৯১২-৭৫০৮৪৬
কিশোরটির সন্ধান পেতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
