
নিজস্ব প্রতিবেদক, ফয়সাল মোল্লা :

ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান, সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্যসচিব ফজলুল কবির দারা, জেলা বিএনপির সদস্য এস এম জিয়াউল কবির বিপ্লব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর পরিবেশ, ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যাতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্ব তৈরি হয়েছে। পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিতি দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, উৎসবের পরিবেশ বজায় রাখা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি জোরদারের বিষয়টিকে সামনে এনেছে।
