শুভ নবমীতে গোপালগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মুক্ত।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

শুভ নবমীতে গোপালগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন কাউন্সিলর পদপ্রার্থী মুক্ত।

শারদীয় দুর্গাপূজার শুভ নবমী উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন গোপালগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ একরামুল কবীর মুক্ত।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি নবীনবাগ সার্বজনীন হরিজন পূজামণ্ডপ, পাঁচুড়িয়া কালীবাড়ি পূজামণ্ডপ, তেঘুরিয়া কালীবাড়ি পূজামণ্ডপ ও তেঘুরিয়া দুর্গামন্দিরসহ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এর আগে, পাঁচুড়িয়া কালীবাড়ি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপন কমিটির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ একরামুল কবীর মুক্ত।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ একরামুল কবীর মুক্ত বলেন, “প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে। ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই চেতনায় বিশ্বাস রেখে এলাকার সার্বিক সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমি সব সময় আপনাদের পাশে থেকে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”

পূজামণ্ডপ পরিদর্শনকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।