
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবার চিহ্নিতকরণ ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা এবং নির্ভুল তথ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত হাওলাদার, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বাবলুসহ বিভিন্ন দপ্তরি স্বর্ণ করতে এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল প্রতিপাদ্য—‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। এ কার্যক্রমের সফল বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে সভায় গুরুত্বারোপ করা হয়।