গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা।

শৈলেন্দ্রনাথ মজুমদার :

গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রতিনিধি শরিফ রকিবুজ্জামান।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বহীন কর্মকর্তা কৌশিক আহম্মেদ. সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ও  কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গোপালগঞ্জ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ এবং পূজা উদ্‌যাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।