টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ :

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতর ছিলেন গোপালগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। উদ্বোধন শেষে সংসদ সদস্য এস এম জিলানী তথ্য সংগ্রহকারীদের হাতে আধুনিক ইলেকট্রনিক ট্যাব তুলে দেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও সুষ্ঠু, নির্ভুল ও গতিশীল করা। এ কার্যক্রমে আধুনিক ইলেকট্রনিক ট্যাব ব্যবহারের ফলে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের এ উদ্যোগ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।