গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, রিপন মোল্লা :

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়ে আলোচনা

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গরিবের ডাক্তার হিসেবে ক্ষ্যাত গণনেতা ডা. কে এম বাবর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের উদ্ধোতন কর্মকর্তাসহ জেলার সকল পুজা মন্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।