
মো. আলী আজম, ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামের উত্তরপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মৃত: ফায়েক মোল্লা মোল্লা নামক এক বৃদ্ধর বসতঘর।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, রান্নাঘরের মালামাল, চালসহ সবকিছু পুড়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সরেজমিনে গেলে জানা যায়, পশ্চিম নিজড়া গ্রামের উত্তরপাড়ায় ফায়েক মোল্লার বাড়িতে রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সর্বিসের একটি দল ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ঘরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, আগুনে বসতঘরের পাশাপাশি রান্নাঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরে থাকা চালসহ প্রয়োজনীয় সামগ্রীও রক্ষা করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন নতুন করে ঘর তৈরি ও স্বাভাবিক জীবনযাপন শুরু করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা, খাবার, পোশাক ও বসবাসের ব্যবস্থা করে তাদের দুর্দিনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারা।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।