
আবিদুর রহমান নাহিয়ান :

সাতপাড় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর সাতপাড় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় সাতপাড় হাই স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
প্রধান অতিথির বক্তব্য কালে গোপালগঞ্জ নির্বাচনি সংসদীয় আসন – ২ এর গননেতা এমপি বাবর বলেন, “সাতপাড় ইউনিয়নে কেউ কোনো জুলুম করলে, সে আমার দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না।” দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম এবং সদস্য সচিব মো. ফজলুল কবির দারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু যুগল বিশ্বাস ও সদস্য সচিব অনুপ মণ্ডল গামাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনকে কেন্দ্র করে সাতপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।