গোপালগঞ্জে জমি দখল ও হয়রানীর অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন । 

গোপালগঞ্জ জেলা প্রতিবেদক :

গোপালগঞ্জে জমি দখল  ও চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন । 

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ মৌজায় রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখল এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শহিদুল তালুকদার ওরফে শাইদুলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মামলা দিয়ে হয়রানির  অভিযোগ তুলে ধরেন  মো. আবু সোলাইমান মুন্সীর স্ত্রী পক্ষ তার মেঝ ছেলের বউ।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার শিশুবন রোডের বাসিন্দা মো. আবু সোলায়মান মুন্সীর নিজ নামে রেকর্ডভুক্ত ও ভোগদখলীয় জমি রয়েছে। মানিকদাহ মৌজার ১৫২৫ নম্বর খতিয়ানের ১৯১৯ নম্বর দাগে মোট ১১ শতাংশ জমির মধ্যে প্রায় সাড়ে ৪ শতাংশ জমি জাফর আলী শেখ, শাহিদুল তালুকদার ও ওহিদুল তালুকদারসহ কয়েকজন দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করছেন বলে অভিযোগ তার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, জমিটি দখলমুক্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ সালিশে সমঝোতার একটি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, তার জমি ছেড়ে দেওয়ার বিনিময়ে জমিতে থাকা গাছের ক্ষতিপূরণ বাবদ অভিযুক্তদের দাগের মধ্যে থাকা ৩০ শতাংশ জমির ১০ শতাংশ পুকুর বালু দিয়ে ভরাট করে দেওয়ার কথা বলা হয়।

সালিশের ওই প্রস্তাবে সম্মতি দিয়ে তিনি ১৯ জুলাই ২০২৬ সংশ্লিষ্ট পুকুরের ১০ শতাংশ অংশ বালু দিয়ে ভরাট করে দেন বলে জানান। এরপর সালিশকারীদের কাছে জমি মেপে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করলে ২৩ জুলাই ২০২৬ জমি মেপে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের   শহিদুল তালুকদার ওরফে সাইদুল বিভিন্ন সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছেন। এর ফলে পরিবারকে পুরুষশূন্য করে জমি দখলের পরিবেশ তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী নিজের জমি বুঝে পাওয়ার আশায় তিনি আর্থিক ব্যয়ও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত জমি বুঝে না পাওয়ায় বাধ্য হয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আইনগত সহায়তা চেয়েছেন।

তিনি তার নামে রেকর্ডভুক্ত জমি দখলমুক্ত করা, হুমকি-ভয়ভীতি বন্ধ এবং অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।