টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা।

সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে সাথী সুইটের মালিক মো. হাসিব বিশ্বাস এবং মায়ের দোয়া বিরানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. তুহিন হোসেনকে ৭ হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সাধারণ মানুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে খাবারের দোকান ও রেস্টুরেন্টে নিয়মিত তদারকি করা হবে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।