গোপালগঞ্জে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ।

এ জেডআমিনুজ্জামান রিপন:
বুধবার ১ জানুয়ারি জেলার সদর পৌরপার্ক মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদল।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুজ্জামান (রাফি) আহ্বায়ক গোপালগঞ্জ জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. কাজী আবুল খায়ের যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ও পিপি গোপালগঞ্জ আদালত। লেলিন শিকদার সভাপতি গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজ, বর্তমান জেলা বিএনপির সদস্য মাহাবুব আলী সোহেল, ডা.কে.এম বাবর সাবেক ভিপি শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল , সংসদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা করেন গোপালগঞ্জ-২, এস, এম জিয়াউল কবীর বিপ্লব সাবেক সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও সদস্য জেলা বিএনপি। শেখ হাসিবুর রহমান (হাসিব) সভাপতি পৌর বিএনপি গোপালগঞ্জ, হিরা শেখ আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, রিয়াজ উদ্দিন লিপটন সভাপতি গোপালগঞ্জ জেলা যুবদল, মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি জেলা ছাত্রদল, সাইফুল ইসলাম সহ-সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রদল, সাজিদুর রহমান সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, রানা মোল্লা পৌর ছাত্রদল। রেদওয়ান রহমান বাবু সভাপতি শহর ছাত্রদল,শেখ শরিফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল,ইমরান আলী ইভান সাধারণ সম্পাদক সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ,লালন শেখ আহ্বায়ক কোটালীপাড়া উপজেলা ছাত্রদল, মেহেদি হাসান মারুফ আব্দুর রহিম সদস্য সচিব টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল। , তাজবীর হাসান সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল সহ দলটির সকল নেতাকর্মীরা।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতা কর্মীরা দীর্ঘ ১৬ বছর পর খোলা আকাশের নিচে না না আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।।