মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত শ্রমিক দল নেতা রিপন মোল্লা। 

 ফয়সাল মোল্লা, নিজস্ব প্রতিবেদক :

মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত শ্রমিক দল নেতা রিপন মোল্লা। 

গোপালগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ও ক্রাইম নিউজের নিজস্ব প্রতিবেদক রিপন মোল্লা মোটরসাইকেল চালানোর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি পোকা বা উড়ন্ত কোনো বস্তুর আঘাতে তাঁর চোখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়।

জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পোকা বা উড়ন্ত কোনো বস্তু তাঁর চোখে আঘাত করে। এতে চোখে গুরুতর ব্যথা অনুভূত হওয়ার পাশাপাশি রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে রিপন মোল্লা নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন বলে জানা গেছে।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

রিপন মোল্লার পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্যের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।