উপ-সচিব পদে পদোন্নতিজনিত বদলি: অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানকে বিদায় সংবর্ধনা।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

উপ-সচিব পদে পদোন্নতিজনিত বদলি: অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানকে বিদায় সংবর্ধনা।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান উপ-সচিব পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। এ সময় তিনি শেখ ইমরানের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এম. তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাহেদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী।
এ ছাড়া অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।