
এ জেড আমিনুজ্জামান রিপন :
মঙ্গলবার বেলা ১১টার সময় গোপালগঞ্জ জেলা বিএনপির প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে গণমাধ্যম কর্মীদের বলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মিকাইল হোসেন কে নিয়ে কোন কোন সংবাদ পত্রের ভুল তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনলাইন পত্রিকা মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। উক্ত বিষয় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের দৃষ্টি গোচর হয়েছে। আমরা জেলা ছাত্রদলের পক্ষে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সভাপতি এহেনো কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিল না। একটি স্বার্থান্বেষী মহল জেলা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও জেলা ছাত্রদলের সভাপতির কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে। যা দলের কর্মকাণ্ডকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। ৫ই আগস্ট এর পরাজিত শক্তির মদদে ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গোপালগঞ্জ জেলা ছাত্রদল মনে করে কোনো ঘটনার প্রমাণ ছাড়া এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা সমুচিত নয়। গোপালগঞ্জ জেলা ছাত্রদল আরোও মনে করে সাংবাদিক সমাজ জাতির বিবেক। আপনাদের কাছে থেকে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি।
এসময় ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক তাজরির, পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সভাপতি স,ব,ক গোপালগঞ্জ সোহান সাধারণ সম্পাদক ইমরান আল ইভান সরকারি বঙ্গবন্ধু কলেজ, সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক সহ দলটির আরো অনেকে।
এসময় গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমে কর্মীদের মধ্যে উপস্থিত ছিল, সভাপতি প্রেসক্লাব গোপালগঞ্জ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি, ও বিজয় টিভি মো. জুবায়ের হোসেন, জনকন্ঠের নিতীশ চন্দ্র রায়। মাই টিভির আরিফুল হক, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ, সম্পাদক ও প্রকাশক ক্রাইম নিউজ ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড আমিনুজ্জামান রিপন, এটিএন বাংলার চৌধুরি হাসান মাহামুদ, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, আনন্দ টিভির সেলিম রেজা, দেশের কণ্ঠের পলাশ সিকদার সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।