খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় বেনাপোল থেকে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার

খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় বেনাপোল থেকে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার।
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় এজাহারনামীয় সন্দিগ্ধ আসামি আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (১৭ আগস্ট) বেনাপোল এলাকা থেকে খুলনা নগর গোয়েন্দা পুলিশ সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মিঠুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসাদুজ্জামান মিঠু সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।

ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং মামলার অন্যান্য বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।