
নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

স্কুল, কলেজগামী ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের মুখে।শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শুশীল সমাজের।
বাগেরহাটের শরণখোলায় মাদকের রমরমা ব্যাবসার পাশাপাশি কেরাম খেলার নামে জুয়ার আসর চলছে জমজমাট। সকাল থেকে রাত (১২/০১টা) পর্যন্ত শরণখোলা উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন ছোট বড়ো হাট বাজার এবং গ্রামগঞ্জের সব চায়ের দোকানে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা থেকে রাত ০১টা পর্যন্ত চলে এই জুয়ার জমজমাট আসর।
এই জুয়ার আসরে স্কুল কলেজ পড়ুয়া সও বিভিন্ন বয়সের লোক টাকার বিনিময়ে জমজমাট আসর সও এতে মাদকের আসর জমায়। গ্রাসে যুব সমাজ ধ্বংসের মুখে এবং শিক্ষার্থীরা পড়াশুনা বাদ দিয়ে দিন রাত পড়ে থাকে কেরাম নামের জুয়া সও বিভিন্ন মাদক নিয়ে। কেরাম খেলার সহ সহ মাদকের এই সহ ছোবল থেকে যদি সমাজসহ শরণখোলা বাঁচাতে হয়, তাহলে অচিরেই পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা শেষ হয়ে যাবে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং যুবসমাজ সহ অনেকেই।
এছাড়াও অহরহ চলছে মোবাইলের মাধ্যমে অনলাইন ক্যাসিনো গেম। কেরাম, মোবাইল ক্যাসিনোর নামে জুয়া এবং মাদক সেবনকারী বিভিন্ন বয়সের মানুষ, সমাজের এই চরম বিপর্যয়ে শরণখোলার সচেতন মহলের সহ পুলিশ প্রশাসনের আরও কঠোর নজরদারি এবং যে সব এলাকায় কেরাম খেলার নামে জুয়া চলে সেই সব কেরাম বন্ধ করে দেওয়া এবং খেলার আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। এটা শরণখোলার সচেতন এবং সুশীল সমাজের প্রাণের দাবি। শরণখোলা উপজেলায় মোট চারটি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা যাবে গেছে, ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার, রাজাপুর বাজার, সাভার পাড়, বটতলা বাজার,
রাজপুর বাজার সংলগ্ন ১ নং স্লুইসগেট মার্কেট, পহলান শংকর বাজার, বাড়ি বাজার, চেয়ারম্যান বাজার, মোল্লার বাজার, বহদ্দারহাট বাজার। ২ নং খোন্তাকাটা ইউনিয়নের পল্লিমঙ্গল, কলেজ মোড়, খোন্তাকাটা বাজার, তালতলি বাজার, আমতলী বাজার, নলবুনিয়া বাজার। ৩ নং রায়েন্দা ইউনিয়নের রায়েন্দা বাসস্ট্যান্ডে সদরের বাজার, রোড, পাঁচ রাস্তার মোড়, ফেরিঘাট বাজার, চাল, রায়েন্দা, খাদা, বাদুড়তলা, চার রাস্তার মোড়, হাতেমপুর মোড়, গগন, মোড়, বাংলা বাজার, তিন রাস্তার মোড়, রসুলপুর বাজার, চারটা, রাজাপুর সংলগ্ন রাজু মার্কেট। ৪ নং বড়ো ইউনিয়নের তাফালবাড়ী বাজার, সিএসবি বাজার, সাউথখলি বাজার, গাবতলা বাজার, খুড়িয়াখালী মোড়, চালিতাবুনিয়া বাজার, শরণখোলা বাজার, বকুলতলা বাজার, মডেল বাজার সহ প্রত্যন্ত গ্রামগঞ্জে যেখানেই চায়ের দোকান আছে সেখানেই চলে কেরাম খেলার নামে জুয়ার জমজমাট সহ এতে মধ্যবয়সি থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, এবং কলেজ পড়ুয়া ছাত্ররা সকাল থেকে শুরু করে একের পর এক, রাত ১২টা থেকে ০১টা পর্যন্ত জুয়া খেলায় মগ্ন থাকে। শরণখোলা উপজেলায় চার ইউনিয়নে মোট প্রায় সহস্রাধিক দোকানে চলে কেরাম নামে জুয়ার আসর।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি রোকেয়া খাতুন জানান, আমি শরণখোলা থানায় প্রায় মাস খানেক হলো যোগদান করেছি। এরই মধ্যে শরণখোলায় শীর্ষ এবং সাক্ষাৎ মাদক সাম্রাজ্যের তালিকায় জারা আছে, তাদের প্রায় ১০/১২ জনকে আমার থানার চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে কেরাম খেলার নামে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরমভাবে আসক্ত, এটার ব্যাপারে আমি অবগত আছি। অতি শীঘ্রই কেরাম খেলার নামে জুয়া সহ সব প্রকার জুয়ার আসর বন্ধ করে দেওয়া হবে। এবং উপজেলার সব কেরাম জব্দ করে থানায় নিয়ে আসা হবে এতে আমি কোনো প্রকার ছাড় দেবো না।
কেরাম খেলার নামে জুয়া এবং এলাকার সব চিহ্নিত মাদক কারবারি এবং মাদক সেবন কারিদের বিষয়ে শরণখোলা উপজেলার
বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. বেল্লাল হোসেন মিলন বলেন, শরণখোলা থেকে যে কোনো মূল্যে সব কেরাম বন্ধ করে দেওয়া হবে। শরণখোলায় কোন কেরাম চলবে না এবং মাধক কারবারি ও মাদকসেবন কারাদের শরণখোলার বুকে কোনো ঠাঁই হবে না। আমি ইতোমধ্যেই শরণখোলা থানা প্রশাসনকে বলে দিয়েছি শরণখোলা থেকে এসব অপরাধ শিকড় সহ উপড়ে ফেলতে হবে। সেজন্য আমি বেল্লাল হোসেন মিলন কথা দি”িছ আমি মাদক, জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং জুয়াড়ি সহ মাদক সেবনকারী, মাদক কারবারি সে যত বড়ো ক্ষমতাধর হোক না কেন, প্রশাসনকে সাথে নিয়ে এই অপরাধের শিকড় সহ শরণখোলা কলঙ্ক মুক্ত করব।
মাদক এবং কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এরা সমাজ এবং পরিবেশ নষ্ট করছে। এদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতমো শাস্তির ব্যাব। করতে হবে। এদের দমন করলে সামাজিক পরিবর্তন আসবে, সমাজ ভালো থাকবে সর্বোপরি আমি চাই শরণখোলা থেকে মাদক, জুয়া সন্ত্রাস সহ সব অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল হোক।