
ইয়াসিন আরাফাত রাফি,স্টাফ রিপোর্টার, সাভার, ঢাকা :

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এবং কলমা-জিনজিরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাদের মাধ্যমে ইয়াবা বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় ও ইয়াবার উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ছবির ক্যাপশন: সাভারে ডিবির পৃথক অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিরা।