খুলনায় নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় নতুন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুক। একই সঙ্গে গাজীপুর ও কুষ্টিয়া জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।এ ছাড়া পৃথক একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের অন্তত ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে অতিবিলম্বে আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।