
এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

সভাপতি ফায়েজুল, সাধারণ সম্পাদক মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আজহার হোসেন।
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এ কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শরীফ মো. ফায়েজুল কবীর সভাপতি এবং এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. মহসিন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি নাসিরউদ্দিন ফকির লিটন (যায়যায়দিন) ও নজরুল ইসলাম পলাশ (একুশে টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আজহার হোসেন (সিএনএন বাংলা টিভি ও ক্রাইম নিউজের মাদারীপুর জেলা ব্যুরো চিফ) এবং মো. বজলুর রহমান (রূপালী বাংলাদেশ)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া (বাংলাদেশ কণ্ঠ), কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন (দৈনিক সময়ের বার্তা), প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান (দৈনিক আজকালের খবর), সিনিয়র কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান সুমন (দৈনিক আলোকিত স্বদেশ) ও রবিন চৌধুরী (আলোকিত সকাল) মনোনীত হয়েছেন।
উপদেষ্টা পরিষদ
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিটিভির সাবেক সিনিয়র সাংবাদিক ও সময়ের আলোর প্রতিনিধি মো. মাহাবুবুর রহমান বাদল। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিজানুর রহমান পিন্টু এবং এনটিভির জেলা প্রতিনিধি এম. আর. মর্তুজা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ ও মো. নাজমুল হক বাবু।
কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতাদের হাতে অনুমোদনের কপি তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব ও সিনিয়র সাংবাদিক মো. আলমগীর গনি এবং নীতি-নির্ধারণী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন।
কমিটি হস্তান্তরের সময় কেন্দ্রীয় নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দও সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সংগঠনকে শক্তিশালী করা এবং মাদারীপুরের গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।