
সাবিনা ইয়াসমিন কণা, টুঙ্গিপাড়া প্রতিবেদক :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদেরকে কর্তৃপক্ষের লোগো সম্বলিত এই পোশাক বিতরণ করা হয়।
রবিবার (২রা) আগস্ট সকালে পৌরসভা কার্যালয়ে পরিচ্ছন্ন কর্মীদের পরিধি নির্ধারণ, দ্বায়িত্ব বণ্টন করে মোট ৩৮ জন কর্মীর মাঝে পোশাক বিতরণ করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন পরিচ্ছন্ন কর্মীদের হাতে পোশাক তুলে দেন।

বিতরণ কালে পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন-এই পোষাক আপনাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।
এ সময় সেখানে পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।