গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, আরিফুল হক আরিফ :

গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। উদ্বোধন উপলক্ষে রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আম, জাম, কাঁঠালসহ দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে ফলজ বা ঔষধি গাছ লাগিয়ে তার পরিচর্যা নিশ্চিত করা উচিত। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন গোপালগঞ্জ গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি বর্ষা মৌসুমে প্রতিটি খালি স্থানে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে পৌরপার্কে ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পর তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থী, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের এই বৃক্ষমেলা জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। উদ্বোধন উপলক্ষে রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আম, জাম, কাঁঠালসহ দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে ফলজ বা ঔষধি গাছ লাগিয়ে তার পরিচর্যা নিশ্চিত করা উচিত।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বনজ সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন গোপালগঞ্জ গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি বর্ষা মৌসুমে প্রতিটি খালি স্থানে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর পৌরপার্কে গিয়ে শেষ হয়।

পরে পৌরপার্কে ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পর তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নার্সারি মালিক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থী, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জের এই বৃক্ষমেলা জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।