
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-১০০৮)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ। এ সময় তারা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন, নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সদস্য দেবব্রত রায়, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাপ্পি খানসহ নাগরিক ফোরাম খুলনার মহাসচিব এসএম ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারম্যান আবু তাহের সরদার ও সঞ্জিতা দে, যুগ্ম মহাসচিব মো. মাহাবুবুল হক ও ইরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল ইসলাম তমাল, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান, উপদেষ্টা আশরাফ হোসেন, পরিবেশ সম্পাদক জিএম মঈন উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।
উপস্থিত নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।