এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ রিপোটার, খুলনা :
[caption id="attachment_2714" align="aligncenter" width="240"]
হত্যা সহ একাধিক মামলার আসামী বাহাউদ্দিন[/caption]
খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বয়রা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, গ্রেপ্তার বাহাউদ্দিনের বিরুদ্ধে খালিশপুর থানা এলাকার বৈকালি ও নিউজপ্রিন্ট মিল এলাকায় বিএনপির দুইটি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুইটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৩০ আগস্ট মামলা দুটি দায়ের হয়েছিল। এরমধ্যে নিউজপ্রিন্ট মিলগেট সংলগ্ন খালিশপুর থানা বিএনপি'র পার্টি অফিসে তাণ্ডবের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হালিম বলেন, ১৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জন এ মামলার আসামি। 
গ্রেপ্তার বাহাউদ্দিনকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর মামলাটিতে তাকে শ্যোন এরেস্টের জন্য আদালতে আবেদন করা হবে বলে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান। গ্রেপ্তার দলিল লেখক বাহাউদ্দিন খন্দকার দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মো: জাকির হোসেন হত্যা মামলা, মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন হত্যা মামলা সহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||