
এ জেড আমিনুজ্জামান রিপনঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই- আগষ্ঠ ছাত্র আন্দলোনের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিস্টদের সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক করবেন।
আজ ১৬ই জানুয়ারী বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠকে অনুষ্ঠিত হবে । বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানান বৈঠকটি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||