পিরোজপুর জেলা প্রদিনিধি :

এলজিইডি বিভাগ পিরোজপুরের এক হাজার ১১০১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডি অফিসের এক কর্মচারীকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পিরোজপুর দুদকের উপ-পরিচালক আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানায় নেওয়া হয় অভিযুক্তদের।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পিরোজপুর জেলা হিসাব রক্ষক কর্মকর্তা মো. মোহাসীন সহ এস এ এস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক জেলা হিসাব রক্ষক মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।
পিরোজপুরে দুদকের কার্যালয়ের উপ-পরিচালক ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করেন । তারই ধারাবাহিকতায় এই পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে জেল হাজতে প্রেরন করা হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে তদন্ত টিম পিরোজপুর এলজিইডি অফিসে সীমাহীন দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। তদন্তে দুর্নীতির বিষয়টি পরিষ্কার হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের একত্রে মিলিত হয়ে এই দুর্নীতির ঘটনা ঘটায়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||