
শনিবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত কারণে তারা বর্তমান সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, "এই মুহূর্ত থেকে আমরা আর দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতা করব না।"
এর কয়েক ঘণ্টা পর একই দিন রাত আনুমানিক ৯টার দিকে গোপালগঞ্জ-২ সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য গণনেতা ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবযোগদানকারী দুই নেতাকে স্বাগত জানানো হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতার একই দিনে পদত্যাগ এবং পরবর্তীতে বিএনপিতে যোগদান গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও তারা মনে করছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||