এ জেড আমিনুজ্জামান রিপন :

তথ্য ও যোগাযোগ মাধ্যমে বিস্ময়কর এক ইন্টারনেট সেবা এই স্টারলিংক এর উদ্দোক্তা মার্কিন ইলন মাস্ক । ২০১৯ সালের মে মাসে ৬০টি স্যাটেলাইটের চালুর মাধ্যমে স্টারলিংকের যাত্রা শুরু হয়। ২০২১ সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাকেন্দ্রিক এর প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। সে সময় প্রথম জনসাধারণের কাছ থেকে প্রি-অর্ডার নেওয়া হয়েছিল। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজারেরও বেশি। বিশ্বের ১০০টিরও বেশি দেশ গ্রাহক হিসেবে এর সাথে রয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ চালু করা প্রথম বেসরকারি প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস, এলএলসি। পরিচালনা প্রতিষ্ঠানের নামানুসারেই উপগ্রহ ক্লাস্টারের নাম হয়েছে স্টারলিংক।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রদানকারী প্রতিষ্ঠানটি এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এগুলো খুব কাছাকাছি কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ভূপৃষ্ঠ থেকে এই অবস্থানটি প্রায় ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপরে। এগুলো পৃথিবীর যেকোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম।পৃথিবীর দুই প্রান্তে থাকা ডিভাইসের মধ্যে ইন্টারনেট নির্ভর যোগাযোগ স্থাপন করা হয়।
স্টারলিংক ইন্টারনেট সেবা শহরাঞ্চলের পাশাপাশি অনুন্নত এলাকাগুলোতেও সমানভাবে কার্যকর স্টারলিংক গ্রাহকের কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থেকে ডাটা রিকোয়েস্ট প্রথমে নিকটতম স্যাটেলাইটে পৌঁছায়।
স্টারলিংকের প্রদক্ষিণরত উপগ্রহগুলোর অবস্থান আদর্শ জিওস্টেশনারি কক্ষপথের উচ্চতার ১/১০৫ থেকে ১/৩০ অংশের মধ্যে। কক্ষপথটি নন-জিওস্টেশনারি হিসেবে অভিহিত এবং এখানে স্যাটেলাইটগুলো ২৪ গিগা হার্টজের উপরে উচ্চ-ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করবে। ভূ-পৃষ্ঠ থেকে তুলনামূলকভাবে কাছাকাছি হওয়ায় এই ব্যান্ডে বিস্তৃত কভারেজ পাওয়া যাবে। একই সঙ্গে স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের মধ্যকার যোগাযোগটিও হবে অধিক কার্যকর।পৃথিবী থেকে স্যাটেলাইট যোগাযোগের লেটেন্সি বা বিলম্ব থাকে প্রায় ২৫ থেকে ৩৫ মিলি সেকেন্ড। এই মাত্রা বর্তমান কেবল ও ফাইবার নেটওয়ার্কের তুলনায় অনেক কম। এই গতিতে ভিডিও কনফারেন্সিং ও অনলাইন গেমিং-এ অভূতপূর্ব রিয়েল-টাইম অভিজ্ঞতা পাওয়া যাবে।
পিয়ার-টু-পিয়ার প্রোটোকল ব্যবহার করায় স্টারলিংক বর্তমান সময়ের আইপিভি-৬ (ইন্টারনেট প্রোটোকল ভার্সন ৬) থেকে অধিক সহজ। এই প্রোটোকল মূলত ইন্টারনেটের আওতায় একত্রে কতগুলো ডিভাইস সংযুক্ত হতে পারবে। সেগুলোর মধ্যে তথ্যের লেনদেন কতটুকু নিরাপদ হবে তা নির্দেশ করে।
এর বিশেষ বৈশিষ্ট্য হলো- নেটিভ অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন। এ প্রক্রিয়ায় প্রেরকের ডিভাইসে এনক্রিপ্ট করা ডাটা শুধু প্রাপকের ডিভাইসে ডিক্রিপ্ট করা হয়। ফলে পরিষেবা প্রদানকারীসহ তৃতীয় কোনো পক্ষের কাছে সেই ডাটা উন্মুক্ত হওয়ার আশঙ্কা থাকে না। সর্বক্ষেত্রে পিয়ার-টু-পিয়ারের অবস্থান আইপিভি৬-এর ওপরে।
এছাড়া স্টারলিংকের আরও আকর্ষণীয় দিক হচ্ছে দ্রুতগতির ডাউনলোড। সম্প্রতি ঢাকায় এর পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে। এ সময় ডাউনলোড গতি ছিল ২৩০ এমবিপিএস এবং আপলোড ২০ এমবিপিএস। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহককে টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো একটি যন্ত্র বসাতে হবে। এটি সেই স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। যন্ত্রটি ক্রয়ের সময় এর সঙ্গে পুরো একটি টুলকিট দেওয়া হয়। এতে স্টারলিংক অ্যান্টেনা ছাড়াও থাকে স্ট্যান্ড, স্টারলিংক কেবল, জেন থ্রি রাউটার, এসি কেবল ও পাওয়ার অ্যাডাপ্টার। অ্যান্টেনা যেকোনো জায়গায় মাউন্টের জন্য উপযোগী। এমনকি ট্রেনের মতো দ্রুতগামী কোনো বস্তুর ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তবে শর্ত হচ্ছে, আকাশ ও অ্যান্টেনার মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না। এই অ্যান্টেনার সঙ্গে স্টারলিংকের রাউটারটি যুক্ত করে গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই টুলকিট ও গ্রাউন্ড স্টেশন সম্মিলিতভাবে স্টারলিংককে সম্ভাবনাময় করে তুলেছে। কেননা এতে করে দুর্গম পাহাড় বা জঙ্গলেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন সম্ভব হবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে স্টারলিংককে বিশ্বের যেকোনো অঞ্চলে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট দেশের বিধিনিষেধ মেনে চলতে হয়। সেখানকার জাতীয় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের অনুমতির পরেই সেবার বিপণন শুরু হয়। এর জন্য স্টারলিংক নির্দিষ্ট দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক চুক্তিতে যায়। এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকে লাইসেন্সিং-এর সাধারণ সময়সীমা ও করনীতি।
আবাসিক চাহিদার পাশাপাশি করপোরেট ক্লায়েন্টও রয়েছে স্টারলিংকের। ইতোমধ্যে তারা বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রে তাদের সেবা রয়েছে এয়ারলাইনস, জাহাজ, বিনোদনমূলক যানবাহন ও ট্রাকসহ নানা ধরনের পরিবহণে। এছাড়া বিভিন্ন দেশের মিলিটারি বা প্রতিরক্ষা ক্ষেত্রে সুনির্দিষ্ট চাহিদার ভিত্তিতে তারা বিশেষ সেবা প্রদান করেছে।এর মাধ্যমে স্পিডের ইন্টারনেট পাওয়া সম্ভব, যা গ্রাম ও শহর উভয় জায়গায় নিরবিচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগ নিশ্চিত করতে পারে। এটি ব্যবসা, অনলাইন স্ট্রিমিং, গেমিং এবং অফিসিয়াল কাজের জন্য কার্যকর হবে।

বাংলাদেশে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংক চালু হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হবে। বাংলাদেশের অনেক গ্রাম, হাওর, পাহাড়ি ও চরাঞ্চলে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি। এর স্যাটেলাইট ইন্টারনেট থাকলে যেকোনো জায়গায় উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্যান্য দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সংযোগ বিপর্যস্ত হয়ে যায়। এর স্যাটেলাইট-ভিত্তিক সংযোগ থাকলে দুর্যোগকালীন সময়েও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। ব্যবসা ও শিক্ষাখাতে উন্নয়নদ্রুতগতির ইন্টারনেট থাকলে ফ্রিল্যান্সার ও স্টার্ট-আপ উদ্যোক্তারা সহজেই বৈশ্বিক কাজ করতে পারবেন। গ্রামাঞ্চলে শিক্ষার্থীরা উন্নত মানের অনলাইন শিক্ষা নিতে পারবে, যা ডিজিটাল শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে। ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্কের তুলনায় কম স্থাপনা ব্যয়ে দ্রুত সংযোগ দিতে পারে। এতে সরকার ও ব্যক্তিগত পর্যায়ে দ্রুত ইন্টারনেট এক্সপ্যানশন সম্ভব হবে।
ষ্টারলিংক দ্রুততম ইন্টারনেট সেবা প্রদান করে, যা বাংলাদেশের অনেক প্রচলিত তুলনায় দ্রুততর। এটি স্ট্রিমিং, গেমিং, ভিডিও কনফারেন্স, এবং অনলাইন কাজের জন্য কার্যকর। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এর স্যাটেলাইট-ভিত্তিক সংযোগ থাকলে সংকটকালীন সময়ে জরুরি যোগাযোগ ও উদ্ধার গ্রামাঞ্চলের ফ্রিল্যান্সাররা ল্যাগ-ফ্রি ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেলে তাদের কাজের মান ও আয় বৃদ্ধি পাবে। এর সাহায্যে উদ্যোক্তারা সহজে ডিজিটাল ব্যবসা পরিচালনা করতে পারবেন।
দূরবর্তী এলাকায় উন্নত অনলাইন ক্লাস, লাইভ লেকচার ও ই-লার্নিং সুবিধা পাওয়া যাবে। টেলিমেডিসিন: গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন সম্ভব হবে, যা চিকিৎসাসেবা সহজ করবে।আন্তর্জাতিক মানের ইন্টারনেট নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়বে। সীমান্তবর্তী ও কৌশলগত স্থানে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা সম্ভব হবে। কক্সবাজার, সুন্দরবন বা সেন্টমার্টিনের মতো জায়গায় ট্যুরিস্টদের জন্য ইন্টারনেট সুবিধা বৃদ্ধি পাবে। সমুদ্র ও মৎস্য শিল্পে ইন্টারনেট-নির্ভর প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়বে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||