ডেস্ক রিপোর্ট (ক্রাইম নিউজ):

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে জানা যায়, চলতি বছর হজ পালন যাওয়া সৌদি আরবে ২২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২০ জন পুরুষ ও নারী দুইজন।যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান( ২৯ এপ্রিল), এরপর মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (২ মে) , পঞ্চগড় সদরের আল হামিদা বানু মারা যান (৫ মে) , ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৭ মে) মারা যান , জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন(৯ মে), নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (১০ মে) , চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (১৪ মে) ,গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (১৭ মে), চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩),১৯ মে, রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন(২৪ মে) ।
এ চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন (২৫ মে), চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, (২৭ মে) মারা যান ,জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মোস্তাফিজুর রহমান(৫৩)২৯ মে, মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার (৬৩),গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ (৬২),২৯ মে, গাজীপুরের পুবাইলের মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০)গত ১ জুন মারা যান, নীলফামারীর সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯), ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া,(৫ জুন), খুলনার বটিয়াঘাটা এলাকার শেখ মো. ইমারুল ইসলাম,৬ জুন , নোয়াখালীর সোনাইমুড়ির মো. মুজিব উল্যা(৭ জুন), গাইবান্ধার সাদুল্লাপুরের এ টি এম খায়রুল বাসার মন্ডল(৯ জুন) ।
সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||