মো. আল মাসুম খান,খুলনা বিভাগ ব্যুরো চিফ:

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গুলি ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখসহ ৪জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৩টার দিকে বটিয়াঘাটা জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মো. শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিন সহ), ১টি পাইপগান, ৫ টি বিভিন্ন প্রকার তাজা গোলাবারুদ, ১টি ডামি রিভলভার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||