
সোহেল, তৌফিক লেলিন বাবর
এ জেড আমিনুজ্জামান রিপন :
গোপালগঞ্জ জেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের বেশিরভাগ নেতারাই ১৬ বছর একতরফা আওয়ামীলীগ শাসন আমলে হিংসাত্মক প্রভাবের কারণে রাজনৈতিক অঙ্গন থেকে হাত ধুয়ে কেউ ঘরে ঢুকে গেছে কেউবা আওয়ামী লীগ নেতাদের সাথে সমঝোতা করে ফায়দা লুটেছে। বিগত দিনে বিএনপির যারা ফয়দা লোটার তালিকায় ছিলেন সেই সকল সুবিধাবাদীদের ভিড়ে প্রকৃত নেতাদের কয়েকজন বাদে অনেকের দেখা মিলছে না। গোপালগঞ্জে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক মামলা-হামলা উপেক্ষা করে বিএনপির পক্ষে মাঠের রাজনীতিতে যারা ছিলেন তাদের কয়েকজনের মাঝে অন্যতমরা হলেন-
মাহাবুব আলী সোহেল : তিনি ছাত্রত্ব থাকালিন সময় থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িতো ছিলেন। তিনি সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক (ঢাকা কলেজ),সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত, বিএনপি করার দায়ে কাউন্সিলরের চেয়ারে বসতে না পারা ও বার বার কারা বরণকারী নেতা, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম, মনসুর আলীর ছেলে মাহাবুব আলী সেহেল। তাকে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন আগেও বিনা মামলায় আটক করেন তৎকালীন সরকারের পালিত পুলিশ বাহিনী। বিগত সরকারের শাসন আমলে গোপালগঞ্জ জেলা বিএনপি চিহ্নিত কয়েকটি নেতা-কর্মীদের বাড়ি লুট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা তার মধ্যে সোহেলের পরিবারটি সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যা গোপালগঞ্জ বাসীর অজানা নয়।
মো. তৌফিকুল ইসলাম : সাবেক সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক জেলা যুবদল, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল গোপালগঞ্জের সরকারি পিপি, গোপালগঞ্জে বার বার দলের দুঃসময় দলের নীতিমালা ও সমঝোতা বিহীন মাঠে দেখা মিলেছে তার । বিগত সরকারের জেল-জুলুমের শিকার তিনি।
সিকদার শহীদুল ইসলাম লেলিন : আওয়ামী লীগ সরকারের চক্রান্ত মূলক রাজনৈতিক তুষার হত্যা মামলার আসামি সহ সাবেক সরকারের শাষণ আমলের ১৬ বছরে সাবেক সরকারের দেওয়া ৭ডি রাস্ট্রদ্রহী মামলা শিকার হন তিনি। তিৎকালীন সরকারের পুলিশ বাহিনীর হাত থেকে রেহায় পাইনি তার পরিবারের সদস্যরা। গোপালগঞ্জে এমনও ঘটনা ঘটেছে লেলিন সিকদারকে না পেয়ে পুলিশ বাহিনী তার বৃদ্ধ বাবাকে জোর করে তুলে নিয়ে কারাগারে প্রেরন করে। তার বাবা দীর্ঘ ৬৬ দিন বিনা কারনে ছেলে বিএনপি করার দায়ে কারাবাস খাটেন। তিনি সাবেকসাধারণ সম্পাদক উপজেলা যুবদল, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল, সাধারন সম্পাদক জেলা যুবদল, সভাপতি জেলা যুবদল, যুব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বর্তমান সভাপতি সদর উপজেলা বিএনপি গোপালগঞ্জ।
[caption id="attachment_1606" align="alignright" width="300"]
বিপ্লর, দারা, হাসিব, লিপটন[/caption]
ডা. এস,এম বাবর : সাবেক ভিপি, জিএস, বরিশাল মেডিকেল কলেজ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ জেলা বিএনপি, সাবেক জেলা বিএনপি'র কনভেনিং কমিটি সদস্য।, গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ সেলিমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে দলের দুর্দিনে অবস্থান নিয়েছিলেন।
এস.এম জিয়াউল কবীর বিপ্লব : তিনি ছিলেন নব্বই দশকের রাজপথ কাঁপানো ছাত্র- নেতা, আওয়ামী লীগ শাসন আমলে পুলিশ বাহিনীর ও আওয়ামী নেতা কর্মীদের হাতে নির্যাতনের শিকার তিনি ও তার পরিবার। সাবেক গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে সরকারি বঙ্গবন্ধু কলেজের সংসদের এজিএস পদে নির্বাচন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে।
শেখ হাসিবুর রহমান : গোপালগঞ্জ জেলার আদী বিএনপির পরিবারের মধ্যে এই হাসিবের পরিবার অন্যতম। তার বাবা গোপালগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান (পলু মিয়া) তার চাচা শেখ কাবিলুর রহমান ১৯৭৯সালে মোল্লা জালালের মৃত্যুর পর গোপালগঞ্জ-২ আসনের এম,পি উপনির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।তার আরেক চাচা গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান (নান্টু মিয়া) জিয়া পরিবারে ঘনিষ্ঠতা লাভ করে বহু আগে। ছাত্রত্ব থাকাকালীন সময়েই হাসিবের রাজনৈতিক জীবন শুরু। ২০১০ সালে সে পৌরবিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান, বর্তমানে সে গোপালগঞ্জ পৌরবিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফজলুল কবীর দারা : গোপালগঞ্জ জেলার নব্বই দশকের বিএনপির ও তার অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সক্রিয় জড়িত থাকা এই নেতা আওয়ামী সরকারের দাবানলের পুরোটাই উপভোগ করেছেন। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে ছিলেন। উল্লেখ্য তিনি জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রিয়াজুদ্দিন লিপটন : গোপালগঞ্জ জেলার বিএনপির অন্যতম পরিবারে মাঝে লিপটনের পরিবার অন্যতম। ছাত্রত্ব থাকাকালীন সময় থেকে রাজনীতি হাতেখড়ি তিনি গোপালগঞ্জে আওয়ামী শাসনের ভয়াবহ রূপের মধ্যে দিয়ে জেলা ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সভাপতির পদে সুনামের সহিত কর্মকাণ্ড পরিচালনা করছেন।
[caption id="attachment_1607" align="alignright" width="300"]
রাজিব সরোয়ার, হীরা, বান্না, সুজন[/caption]
রাজিব সরোয়ার : গোপালগঞ্জের ইউনুস মিয়ার পরিবারের নাম নিলে আগেই “ তিরস্কার করে বলে ওরা বিএনপি করে ”। এই পরিবারের ছোট ছেলে রাজিব। তিনি গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের সরকারের আমলে সর্বাধিক লুটপাট, ভাংচুর ও নির্যালতনের শিকার এই পরিবার। সুধু এটাতেই শান্ত হয়নি তারা বিগত সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর বিভিন্ন প্রকৃয়ায় অন্ধকার থেকে বের হতে দেয় নি তাকে।সাজ্জাদ হোসেন হীরা , বিএনপিন দুঃসময়ের মাঠে থাকা একজন সাহসী সৈনিক সম্পাদক সাধারন সম্পাদক জেলা ছাত্রদল, সাবেক সাধারণ গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বর্তমান আহ্বায়ক জলা স্বেচ্ছা সেবক দল গোপালগঞ্জ জেলা।
সাজ্জাদ হোসেন হীরা : ত্যাগী নেতাদের মধ্যে গোপালগঞ্জের এই নেতার নাম আসবেই। তিনি সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল, বর্তমানে তিনি জেলা সেচ্ছাসেবক দলে গোপালগঞ্জ জেলা শাখার সভঅপতির দায়িত্ব পালন করছেন।
হাসানুল বান্না : সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজ সংসদের ছাত্রদলের এজিএস নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি গোপালগঞ্জ। তিনি সাবেক সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশ বাহীনির মামলা হামলার শিকার তিনি ও তার পরিবার।
সুজন শিকদার : সাবেক সহ সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রদল, সাবেক যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ পৌর ছাত্রদল বর্তমানে সেচ্ছাসেবক দলে আছেন তিনি।
[caption id="attachment_1608" align="alignleft" width="300"]
ইমরুল ,সাইফুল, সাইফুল আলম, রানা মোল্লা[/caption]
মোঃ ইমরুল হাসান : সিনিয়র সহ-সভাপতি, গোপালগঞ্জ জেলা ছাত্রদল, সভাপতি সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদল গোপালগঞ্জ। তিনি পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার বাবা সিরাজ মিয়া বিএনপি করার দায়ে বহুবার পুলিশ বাহীনির হামলার শিকার।
সাইফুল আলম : সাবেক আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ উপজেলা শাখা,সোবেক, সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখা। তিনি আওয়ামী সরকারের ১৬ বছরে প্রায় সময়ে বাড়ি ছাড়া থাকতো।
সাইফুল ইসলাম : সাবেক সদস্য বাংলাদেশ জতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখা(২০১২-১৩) সাধারন সম্পাদক সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা(২০১৫-১৬), জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল এই পদে তিনি ২০১৮ সাল থেকে বর্তমানেও রয়েছেন। আওয়ামী শাসন আমলে বার বার নির্যা তন ও কারা বরণকারী নেতা।
রানা মোল্লা : ২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের সময়কালে ১৯ শে জুলাই আওয়ামী সরকারের পুলিশ বাহিনী আটক করে বিনা দোষে কারাগারে প্রেরণ সহ নির্যাতন করেণ তাকে । তিনি গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে সে জেলা ছাত্রদলের যুগ্ন- সাধারণ সম্পাদক এ দায়িত্ব পালন করছেন। ##
পরবর্তীতে আসছে গোপালগঞ্জে আওয়ামী সরকারের কালো থাবার শিকার নেতা = পর্ব- ২
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||