মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_8570" align="aligncenter" width="907"]
সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি জাহাঙ্গীর বাহিনীর।[/caption]
সুন্দরবনের পূর্ব বন বিভাগের আলোরকোল এলাকা থেকে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’।
অপহৃতদের মুক্তির বিনিময়ে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, গত রোববার (৩ মে) দিবাগত রাতে বনের আলোরকোল এলাকায় মাছ ধরার সময় দস্যুরা হানা দেয়। তারা ট্রলার থেকে বেছে বেছে ১১ জন জেলেকে অপহরণ করে বনের গহিন এলাকায় নিয়ে যায়। বুধবার (৬ মে) বিকেলে বিষয়টি জানাজানি হয়।
অপহৃত জেলেদের মধ্যে ৯ জনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে। তারা হলেন— রাকিব হাওলাদার (২৪), ছগির (৩২), লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীরের ফরাজী (৫০) ও ইয়াসিন হাওলাদার (২৩)। এছাড়া অপহৃত অন্য দুইজনের মধ্যে রুবেলের (২৫) বাড়ি বরগুনার পাথরঘাটায় এবং দেব চন্দ্রের (২৫) বাড়ি খুলনার বটিয়াঘাটায়।
আতঙ্কে জেলে পরিবার
অপহৃত রাকিবের বাবা কুদ্দুস হাওলাদার বলেন, ছেলে মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ধরা পড়েছে। দস্যুরা ফোন করে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে। টাকা না দিলে বড়ো ক্ষতি করার হুমকি দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী অভিযোগ করেন, জাহাঙ্গীর বাহিনী গত কয়েক দিন ধরেই সুন্দরবনের শরণখোলা ও আলোরকোল এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। রোববার রাতে তারা কেবল এই ১১ জনকেই নয়, আরও অনেক জেলে ও মৌয়ালীকে জিম্মি করে রাখতে পারে বলে স্থানীয়দের ধারণা। দস্যুদের এমন তৎপরতায় সাধারণ জেলেরা এখন সাগরে বা বনে যেতে ভয় পাচ্ছে।
বনদস্যুদের এই দাপট ও অপহরণের বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক গণমাধ্যমকে জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর মৌখিক ভাবে শোনা গেলেও এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ওসি আরও বলেন, অভিযোগ পেলে আমরা কোস্টগার্ড ও বন বিভাগের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, মুক্তিপণ বাণিজ্যের এই ঘটনায় সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||