মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা বিভাগীয় বন বিভাগের পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া টহলফাঁড়ি এলাকায় গতকাল শুক্রবার ৯ মে আশ্রয় নেয়া ৭৮ নারী ও পুরুষের এখনও পর্যন্ত পরিচয় মেলেনি। তবে বন বিভাগের টহল ফাঁড়িতে আশ্রয় নেয়া মানুষের অধিকাংশ বাংলাদেশের বরিশাল, নড়াইল ও খুলনা এলাকার বলে প্রাথমিক তথ্য মিলেছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমানসহ কোস্টগার্ড মংলা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে। এদিকে তথ্য মিলেছে মোট তিন দফায় এসব বাংলাদেশিকে বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ সীমান্তের সাগরের চরে ফেলে যায়। পরবর্তীতে তারা পায়ে হেঁটে নিরাপদ আশ্রয় খোঁজে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে গিয়ে পৌঁছে। মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ওসি মোবারক হোসেন জানান, তার ফাঁড়িতে তিন দফায় মোট ৭৮ জন মানুষ আশ্রয় নেয়। শুরুতে ৩২ জন এলেও পরবর্তীতে আরও দুই দফায় ৪৬জন মানুষ পায়ে হেঁটে তার ফাঁড়িতে এসে পৌঁছে। তিনি আরও জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে সহকারী বন সংরক্ষকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। সুন্দরবন পশ্চিম বনবিভাগের বুড়ি গোয়ালী নির স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বঙ্গোপসাগরে সে সময় ভাটা চলছিল। এই সুযোগ নিয়ে বিএসএফ ও ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা একাধিক টহল নৌযান ও স্পিডবোট যোগে পর্যায় ক্রমে ৭৮ জন মানুষকে সাগরের চরে নামিয়ে দিয়ে যায়। এক পর্যায়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মান্দারবাড়িয়ায় বন বিভাগের টহল ফাঁড়িতে পৌঁছায়। তিনি আরও জানান, আজ শনিবার দুপুরের দিকে একবার মাত্র যোগাযোগ স্থাপন সম্ভব হয়। সে সময় পর্যন্ত কারও নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ৭৮ জনের বেশির ভাগ খুলনা, নড়াইল এবং বরিশালের বলে তাদের সহকর্মীর মাধ্যমে জানা যায়। খুলনা বিভাগীয় বন বিভাগের এই কর্মকর্তা গণমাধ্যমে সাংবাদিকদের আরও জানান এসিএফ মশিউর রহমান সকালে মান্দার বাড়িয়া পৌঁছেছেন। সন্ধ্যা পর্যন্ত তার মাধ্যমে কোনো খবর তারা পাননি। তবে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের মাধ্যমে কিছু শুকনা খাবার হিসেবে চিড়া, চিনি, বিস্কুট ছাড়াও পানি চাল ও ডাল তেলসহ নানান ধরনের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। সেখানে অবস্থানরতদের নাম, পরিচয় শনাক্তসহ সেখানে ফেলে যাওয়ার কারণ জানতে পারলে বিষয়টি পরিষ্কার হবে বলেও তিনি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||