মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে। আজ মঙ্গলবার ৬ মে সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের চিফ স্টাই অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ডের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ২ টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা গুলি , ২০৪ রাউন্ড ফাঁকা গুলি , ৯ টি দেশীয় অস্ত্র, ৪ টি কুড়াল, ৭ টি করাত, ১০ টি রড, ৫ টি হাতুড়ি, ১ টি সোলার, ২৮ টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং ২ টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||