মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। আগামী ০৪ জুলাই পর্যন্ত চলবে এই উদযাপন।
নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের আদর্শকে ধারণ করে দেশের সকল জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে নানা আয়োজনের মাধ্যমে কর্মসূচি পালিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, পুলিশ ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, বিভাগীয় কমিশনার ও দেশের অন্যান্য জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়ালি জাতীয় এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায় ভিত্তিক, সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনা জেলা প্রশাসন এই জাতীয় উদযাপনে অংশ গ্রহন করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||