ইয়াসিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মায়ারুল ইসলাম (৩৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মায়ারুল ইসলাম সাভার মডেল থানার পুড়াবাড়ী বেদেপাড়া এলাকার মো. আবুল হোসেন ও মোছা. কালা বিবির ছেলে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মায়ারুল ইসলামের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার মায়ারুল ইসলামের বিরুদ্ধে এর আগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||