ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথকঅভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেয়ারডিলসহ ছয়জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা ও সাভারের পাবন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেয়ারডিল।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||