মো: আল মাসুম খান,(খুলনা বিভাগ) ব্যুরো চিফ:

সাতক্ষীরায় দুই মাদ্রাসা শিক্ষার্থীদের অপহরণের অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে তুলে দিয়েছে। গতকাল সোমবার ১৬ জুন বিকাল পাঁচটার দিকে সদর উপজেলার আলিপুর বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে
সন্দেহভাজন আটক দুই অপহরণকারী হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের মো. ওয়াজেদ আলী গাজীর ছেলে গাজী মোস্তফা (৫০) ও সদর উপজেলার তাল বাড়িয়া গ্রামের মো: গফুর শেখের ছেলে মো. শওকাত শেখ (৩৮)।
সাতক্ষীরা সদর থানা পুলিশ গণমাধ্যমে সাংবাদিকদের জানায়, গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে গাজী মোস্তফা ও শওকত শেখ সাতক্ষীরা সদরের আলিপুর তাল বাড়িয়া কওমি মাদ্রাসা হতে দুইটি শিশুকে ভুলভাল বুঝিয়ে আলিপুর বাস স্ট্যান্ডে নিয়ে যায়। এসময় তাদের চলাফেরা দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন উপর্যুক্ত দু’জনকে অপহরণকারী ভেবে গণপিটুনি দিয়ে তাল বাড়িয়া কওমি মাদ্রাসায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের দুজনকে সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সদর থানা পুলিশ সন্দেহভাজন দুজন অপহরণকারী কে গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসে। সাতক্ষীরা জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনিও আরও বলেন ঘটনাস্থলের আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||