মো.আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

সাতক্ষীরার তালায় ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবিতে মানব বন্ধন করেছে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। আজ মঙ্গলবার ৩ জুন বেলা সাড়ে দশটায় তালার খেয়াঘাট মোড়স্থ তালা ইসলামী ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, তালা ইসলামী ব্যাংকের গ্রাহক বাবলুর রহমান, মোঃ মহিউদ্দিন, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম সহ ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাইকগাছা শাখার অধীনে তালা এজেন্ট আউটলেট সানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমান, ম্যানেজার তরিকুজ্জামান, কর্মচারী মুজাহিদুল ইসলাম সুমন ও ইয়াছিন বিশ্বাস এর কাছ থেকে গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা ফেরত ও তাদের শাস্তির দাবি করেন।
এ সময় বক্তারা আরও বলেন, ফকিরের টাকা, এতিমের টাকা, দিনমজুরের টাকাসহ ব্যবসায়ী চাকুরিজীবীসহ সকল মানুষের প্রায় এক কোটি আশি লাখ টাকা আত্মসাৎ করেছে। এসময় তারা উক্ত টাকা ফেরত পাওয়ার পাশাপাশি অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||