এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা:
[caption id="attachment_2403" align="alignleft" width="300"]
সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়ির ১০লক্ষ টাকার মালামাল গ্রিল কেটে নিয়ে যায় দুর্ধর্ষ চোর চক্র[/caption]
খুলনা বিভাগের সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে একসময় শহরের মধু মোল্লার ডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরা বাড়ির আলমারিতে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকাসহ ৬ ভরি ওজনের স্বর্ণের গহনাসহ দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেল সাতক্ষীরার শহরের মধু মোল্লার ডাঙ্গী গ্রামের হাবিবুল্লাহ বাহারের ছেলে।
রাসেলের স্ত্রী শারমিন সুলতানা জানান, বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা ফোনে আমাকে জানান যে, আমার ঘরের জানালার গ্রিল কাটা। আমি তড়িঘড়ি করে বোনকে সাথে নিয়ে বাড়ি পৌঁছে সদর থানা পুলিশে খবর দেই। থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘরের মধ্যে ঢুকে দেখি আমার আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৫৫ হাজার টাকা, ১০ টি স্বর্ণের নাকফুল, ৪ জোড়া স্বর্ণের রুলি, ২ জোড়া স্বর্ণের চেইনসহ ৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরেরা। সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||