মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তিনি সর্বদা পাশে থাকবেন। তিনি আরও বলেন, “সামাজিকভাবে হোক কিংবা রাজনৈতিকভাবে, আমি আপনাদের পাশে আছি।”
মতবিনিময় সভায় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা করেন। সভায় উপস্থিত সবাই এলাকার সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||