সংবাদ প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ৫:১৯ পি.এম
সচিবের গেটে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ২রাউন্ড গুলি।
ডেক্স রিপোর্ট:
৭ জানুয়ারি ২০২৫, বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছিলেন। দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং পরে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে, আর বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গুলির অভিযোগ অস্বীকার করে
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||
Copyright ©2024: www.bdcrimenews.com || Design-Development & All Rights Reserved: S.M.Taj Ashrafi