বিশেষ প্রতিবেদক :

সংসদে যাওয়ার আগে তিনি তার নির্বাচনি এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
এক শুভেচ্ছা বার্তায় এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি।
এ সময় তিনি কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার সকল সম্মানিত ভোটার, নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি জাতীয় সংসদের সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছি।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছি। আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে পারি— সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
এমপি মোশাররফ হোসেন আরও বলেন, পটুয়াখালী-৪ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে তিনি সংসদে সোচ্চার থাকবেন। বিশেষ করে পর্যটন নগরী কুয়াকাটা, উপকূলীয় জনপদ রাঙ্গাবালী, মহিপুর ও কলাপাড়ার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
তিনি শেষ করেন এই দোয়ার মাধ্যমে—
“মহান আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||