মো. আল মাসুম খান :

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় একটি অংশ বর্তমানে শেয়ার বাজারের ওঠানামার চেয়ে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বেশি উদ্বিগ্ন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, খাদ্য, স্বাস্থ্যসেবা, আবাসন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নিয়ে মানুষের দুশ্চিন্তা সবচেয়ে বেশি। খবর আইবিএননিউজ।
জরিপ অনুযায়ী, প্রায় ৬৯ শতাংশ আমেরিকান স্বাস্থ্যসেবার খরচ নিয়ে উদ্বিগ্ন। ৬৬ শতাংশ খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত এবং ৬৪ শতাংশ আবাসন ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর বিপরীতে শেয়ার বাজারের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন মানুষের সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম।
অর্থনীতিবিদদের মতে, শেয়ারবাজার ভালো অবস্থানে থাকলেও সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাস শেষে হাতে কত টাকা থাকছে এবং সেই অর্থ দিয়ে প্রয়োজনীয় খরচ মেটানো যাচ্ছে কি না। মূল্যস্ফীতি, বাড়তি বাসাভাড়া, চিকিৎসা ব্যয় ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সামগ্রিক সূচক ও শেয়ারবাজারের সাফল্যের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এখন বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ভোক্তাদের আস্থা কিছুটা বাড়লেও ক্রয়ক্ষমতা ও দৈনন্দিন ব্যয় নিয়ে উদ্বেগ এখনো বহাল রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||