
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপির ঘোষিত দুই দিনের কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করে উপজেলা বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় শরণখোলা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৭টায় উপজেলা সদরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। সকাল ৮টায় সোনালী মসজিদ সংলগ্ন জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মধু তালুকদার, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুজ্জামান বাবু, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন এবং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে র্যালি অনুষ্ঠিত হবে। পরে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||