নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী থেকে এক নারী চিকিৎসক অপহরণের ১ দিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।
৩১শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরের দিকে পাবনা শহর থেকে RAB এর একটি দল তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে আটক করা হয়।
এর আগে সোমবার ৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়।
অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন।
সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||