নিজস্ব প্রতিবেদক :
[caption id="attachment_6892" align="alignleft" width="969"]
যুবদল নেতা সুজন ও ড্রাইভার[/caption]
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের পাম্পের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি ভোর সকাল সাড়ে ৪টার দিকে করিম ফিলিং স্টেশনের সামনে। নিহত পাম্প কর্মীর নাম রিপন সাহা,(৩০), তিনি পেট্রোল পাম্পে কর্মচারী হিসাবে কাজ করতেন।
জানা যায়, ওই দিন সকালে একটি কালো ল্যান্ড ক্রুজার গাড়ি পাম্প থেকে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে রিপন তাকে থামাতে যান। পুলিশ ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
রিপন ঘটনাস্থলেই মারা যান, এবং তাঁর দেহ ঢাকা–খুলনা মহাসড়কের উপর পাওয়া যায়।
ঘটনার সাথে জড়িত গাড়ির মালিক ছিলেন আবুল হাসেম সুজন, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপি কোষাধ্যক্ষ এবং একজন ঠিকাদার। অপরজন মো. কামাল হোসেন গাড়ির চালক। উভয়কে আটক করেছে এবং গাড়ি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, এটি কোনো দুর্ঘটনা নয়, ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় টাকার জন্য রিপন সাহা গাড়ির সামনে গিয়ে দাঁড়ান, দূবিৃত্তরা রিপনকে চাপা দিয়ে পালিয়ে যান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||