মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিবেদক:

গোপালগঞ্জের মুকসুদপুরে পূবালী ব্যাংকে জাল টাকা জমা দিতে গিয়ে আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার পূবালী ব্যাংক মুকসুদপুর শাখা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ফকির উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে। তিনি পূবালী ব্যাংকের মুকসুদপুর শাখায় এক হাজার টাকার ৯০টি নোটসহ মোট ৯০ হাজার টাকা জমা দিতে যান। এ সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্দেহ হলে নোটগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করা হয়।
পরে ব্যাংক কর্তৃপক্ষ কৌশলে তাকে আটক করে মুকসুদপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||