'মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

'মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ছবিতে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বিভিন্ন সরকারি সংস্থা, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা একসঙ্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), এনএসআই, বিচার বিভাগ, প্রসিকিউশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, এনজিও এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান একটি আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ। এ অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত ও কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||